1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লক্ষণাবন্দ ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট বিকাল ৪টায় পুরকায়স্থ বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আহমদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-০৬ আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বদ্ধপরিকর। দেশের গনতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। এই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি ও সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ও লক্ষণাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওজি মোহাম্মদ কাওসার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি গোলাম কিবরিয়া শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি কফিল উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক কামরুজ্জামান দারা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ রাসেল, সহ সভাপতি জুশেদ আহমদ, এমাদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, সহ সাংগঠনিক আব্দুল খালিক পাকি, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ আহবায়ক সদস্য রাহাদ চাকলাদার, আব্দুল আহাদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য রেকল আহমদ, ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয় সম্পাদক গিয়াস উদ্দিন মাস্টার, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক সদস্য আবুল কালাম আজাদ টিপলু, জাহেদ আহমদ, সাকের আহমদ, ফলিক আহমদ, রাজন আহমদ, হোসেন আহমদ সহ সভায় সিলেট জেলা, গোলাপগঞ্জ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park