1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আল এমদাদ ডিগ্রী কলেজের সাবেক ছাত্র জায়দুল ইসলাম শিপুকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক : আল এমদাদ ডিগ্রী কলেজের এডহক কমিটির সাবেক বিদ্যোৎসাহী সদস্য ও প্রাক্তন ছাত্র জায়দুল ইসলাম শিপু-কে এক সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল এমদাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাসুক মিয়া।

এ সময় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জায়দুল ইসলাম শিপু। তিনি বলেন, “আল এমদাদ কলেজ আমার শিক্ষাজীবনের ভিত্তি। এই প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধই আমাকে সমাজে কাজ করার শক্তি দিয়েছে। আমি আজীবন এই কলেজ ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেন, আল এমদাদ ডিগ্রী কলেজের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতলিব, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী, প্রভাষক আবুল হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেলোওয়ার হোসেন, পদার্থবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক মানিক মিয়া চৌধুরী, বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক হাবিবা সিদ্দিকা এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি মোজাক্কির আলম।

বক্তারা বলেন, শিক্ষা ও সমাজ উন্নয়নে শিপুর অবদান প্রশংসনীয়। তাঁর মতো প্রাক্তন ছাত্ররা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park