1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাসাসের পক্ষ থেকে প্রবাসী বিএনপি নেতা শাহিনুর রাজা কে সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে প্রবাসী বিএনপি নেতা শাহিনুর রাজা–কে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২১ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় ভাদেশ্বর মোকামবাজার বনফুলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রাজা।

গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুনু আহমদ, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সুমন আহমদ, মারজান আহমদ প্রমুখ।

এছাড়াও জাসাস ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন শাহিনুর রাজা তিনি সব সময় দলের সংকট ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবাসেও তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

প্রবাসী নেতা শাহিনুর রাজা সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমি বিএনপি ও জাসাসের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো। প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করাই আমার লক্ষ্য এবং আজকের এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park