1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে এবার মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায় ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা জুবায়ের আহমেদ নামের ঐ শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে এক নিকট আত্মীয় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখেনে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মাওলানা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতন্ডার জেরে জুবায়েরকে হত্যা করা হয়েছে।

এদিকে জালালাবাদ থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। আর গত শনিবার মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park