
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন।
অনুষ্ঠানসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা শ্রমিকদলেন সহ সভাপতি আব্দুর রউব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি কামল আহমদ নূর, সহ সভাপতি হেনু মিয়া, সহ সভাপতি আইন উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু সহ প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের গোলাপগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।