1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যে কারণে কাঁদছিলেন সানি লিওন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে পা রেখে অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সানি লিওন। বর্ষাকাল খুব পছন্দ হলেও বৃষ্টি নিয়ে খুব বাজে অভিজ্ঞতা রয়েছে এই নায়িকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের এই হার্টথ্রব।

সানি লিওন জানান, মুম্বাইয়ে বসবাসের শুরুর দিকে তিনি ভারী বৃষ্টিতে বিলাসবহুল তিনটি গাড়ি হারিয়েছিলেন। কেননা সেসময় মুম্বাইয়ে কী পরিমাণ বৃষ্টি হয়, সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার।

তিনি বলেন, আমি মুম্বাইয়ে সমুদ্রের খুব কাছাকাছি থাকতাম। বর্ষাকাল আমার খুব পছন্দ ছিল। কারণ এ সময় গরমের উত্তাপ অনেকটাই কমে আসে। এ ছাড়া বৃষ্টিও আমার খুব পছন্দ। কিন্তু এই বৃষ্টিতেই আমার খুব পছন্দের তিনটি গাড়ি নষ্ট হয়। তার মধ্যে একদিনেই দুটো গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো কাঁদতে শুরু করেছিলাম। কারণ ভারতে বিদেশি গাড়ি কিনতে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হয়। গাড়িগুলোর মধ্যে একটি মার্সিডিজও ছিল। আমার খুব খারাপ লেগেছিল। এরপর বুঝতে পারলাম, আমি ভুল গাড়ি কিনেছিলাম। যার খেসারত আমাকে দিতে হয়েছে।এখন আর বর্ষায় বিদেশি গাড়ি ব্যবহার করি না। ভারতে তৈরি গাড়ি ব্যবহার করি।

খুব শিগগিরই সানি লিওনকে দেখা যাবে তামিল সিনেমা কোটেশন গ্যাং-এ। বিবেক কুমারের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, প্রিয়মণি, সারা অর্জুন, জয়প্রকাশসহ আরও অনেকে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park