
নিউজ ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা জমিয়ত নেতা মাহবুব হোসাইনের বাড়িতে ভাংচুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩মে) রাত ৮ টার সময় সিলেট জেলা আওয়ামীলীগ নেতা শাহজাহানের অনুসারীরা তার বাড়িতে এ হামলা চালায়। এসময় ঘরের জিনিসপত্র সহ সিএনজি ভাংচুর করে প্রায় অর্ধকোটি ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান আহমদের ছোট বোন ফাতেমা ইয়াসমিনকে গোলাপগঞ্জ উপজেলা জমিয়ত নেতা মাহবুব হোসাইন বিবাহ করেন। এ বিয়েতে শাহজাহান আহমদের কোন সম্মতি ছিলোনা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে শাহজাহান আহমদ এ হামলা করেন।
জমিয়ত নেতা মাহবুব হোসাইনের বড় ভাই আছাদ হোসাইনের সাথে কথা বললে, প্রকৃতপক্ষে আমরা জানি কে বা কারা আমাদের বাড়িতে হামলা করেছে। তবে আমরা তার বা তার নাম প্রকাশ করতে অপারগ। কারণ তারা সরকার ক্ষমতাধর ব্যাক্তি। আমরা এমনিতেই পারিবারিকভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্তা শিকার হয়েছি। ঘটনা সম্পর্কে থানায় অবগত কিংবা মামলা করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মামলা করতে আগ্রহী নই। কেননা অতীতেও বিভিন্ন সময় হয়রানির কারণে থানায় গিয়েও কোন প্রতিকার পায়নি। যারা সরকার দলীয় লোক তাদের কথায় পুলিশ প্রশাসন সহ সরকারি সকল কার্যক্রম চলে। আমি কার কাছে বিচার চাইবো। আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ ই বিচার করবেন।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রফের সাথে কথা বললে তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি সিএনজি সহ বাড়ি ঘরের যে ক্ষতি হয়েছে তা প্রায় অর্ধকোটি টাকার মত। আমরা এ হামলার তীব্র নিন্দা এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হউক।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের সাথে কথা বললে তিনি জানান, রায়গড় গ্রামে জমিয়ত নেতা মাহবুব হোসাইন বাড়িতে হামলা খবর পেয়েছি। স্থানীয় মেম্বার আব্দুর রউফ সাথে যোগাযোগ করে জনতে পারি আমার ইউনিয়নের রায়গড় গ্রামে কিছু দুষ্কৃতিকারী জমিয়ত নেতা মাহবুব হোসাইন বাড়িতে ভাংচুর চালায়। যার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমি নিজে গিয়ে পরিদর্শন এবং প্রকৃত দোষীদের বিচারের দাবী করবো।