1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ মু. জিল্লুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীগণ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নতুন অধ্যক্ষ মু. জিল্লুর রহমান যোগদানের সময় আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তারা বলেন, দীর্ঘদিন থেকে ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দূর্নীতি, লুটপাট এমনকি কলেজে লেখাপড়ার পরিবেশ ব্যাহত করেছে। আমরা চাই সন্ত্রাস মুক্ত একটি আধুনিক কলেজ। যেখানে সকল শিক্ষার্থী নির্ভয়ে লেখাপড়া করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে দীর্ঘদিন কাজ করে চলেছে।

বক্তব্যে তারা আরও বলেন, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার মান ও সার্বিক পরিস্থিতি উন্নয়ন জন্য ছাত্রদল সবসময় পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমরান আহমদ, সদস্য মান্না আহমদ, ফাহিম আহমদ, কলেজ ছাত্রদল নেতা নিশান আহমদ, মুন্না আহমদ, শাকিল আহমদ, তানিম আহমদ, নাহিদ আহমদ, আসফাক আহমদ, মামুন আহমদ, মাজেদ আহমদ, রাসেদ আহমদ সহ প্রমুখ।

উল্লেখ্য, গত (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি-২ শাখার বাংলাদেশ সচিবালয় এক প্রজ্ঞাপন মাধ্যমে ২১টি বি.সি. এস (সাধারণ শিক্ষা) ক্যাডার বদলি/পদায়ন করা। যার মধ্যে সিলেট মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মু. জিল্লুর রহমানকে ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে পদায়ন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park