1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগের শিক্ষক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগের শিক্ষক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট নগরীর শারদা স্মৃতি হলে বিভাগীয় শিক্ষক সম্মেলন- ২০২৪ইং এর আয়োজন করা হয়। বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগের সভাপতি মো: আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: সেলিম আহমদের পরিচালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল আলী, বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক শাহজান মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, সিলেট জেলা সমিতির সভাপতি বুরহান উদ্দিন, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি নিলুপম সরকার, সাধারণ সম্পাদক মুদরিস আলী, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন, সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজির উদ্দিন মাহমদ, দোয়ারা বাজার উপজেলা সমিতির প্রতিনিধি হারুনুর রসিদ, জগন্নাথ উপজেলার সমিতির প্রতিনিধি জহির উদ্দিন, সাংবাদিক শামসুদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথির কাছে সিলেট বিভাগের চারটি জেলা থেকে আগত সকল বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতাকর্মীগণ ন্যায্য দাবী উপস্থাপন করা হয় এবং প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সমিতির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

সম্মেলন শেষে সকলের মতামতের ভিত্তিতে মো: আব্দুল মালেকে সভাপতি ও মো: সেলিম আহমদকে
সাধারণ সম্পাদক করে পূণরায় আংশিক কমিটি পূর্ণগঠন করা হয়। যা পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park