1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিজ দেশে রোষানলে ‘প্রিয়তমা’ ছবির ইধিকা পাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে দুই বাংলায় আলোচনায় এসেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটিতে শাকিব খান যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি ইধিকা পালের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। তবে একটি সাক্ষাৎকারের পর নিজ দেশের (ভারত) অনেকের রোষানলে পড়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গণমাধ্যমটির খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অভিনয়ের সময় সেখানকার দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হলো ‘ইনশাআল্লাহ’। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটি এখন আমার অভ্যাস হয়ে গেছে। ভালো কিছু হলেই আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হলো ‘বিসমিল্লাহ’। দুটো শব্দই এখন আমার খুব প্রিয়।’

মূলত এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের কিছু মানুষের রোষানলে পড়েছেন অভিনেত্রী। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! আবার কেউ কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park