1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নতুন গাড়ি প্রসঙ্গে শাকিবকে জড়িয়ে গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিনেমায় অভিনয় দিয়ে নয় দামি ব্রান্ডের গাড়ি কিনে হঠাৎ করে আলোচনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। যার বর্তমান বাজারমূল্য ৪২ থেকে ৪৫ লাখ টাকা।

আর এই খবরে শাকিব খানকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। ছেলে জয়ের মাকে এ গাড়ি শাকিব খান উপহার দিয়েছেন বলে গুঞ্জন চলছে।

গাড়ি নেওয়ার খবরটি অবশ্য অপু বিশ্বাস নিজে জানাননি। কিন্তু হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেই পোস্টে দেখা গেছে, গাড়িটির সঙ্গে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস।

এর পর থেকেই নেট দুনিয়ায় এ নিয়ে বেশ চর্চা হচ্ছে। কারণ, একসময় শাকিব প্রসঙ্গে বিস্ফোরক সব মন্তব্য করলেও এখন প্রশংসাই ঝরে অপুর মুখে। শাকিবের সঙ্গে তার দূরত্ব অনেকটা কমে এসেছে বলেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা। তাছাড়া শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত অপু বিশ্বাস। এসব বিষয় সামনে এনেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন শাকিব-অপু অনুরাগীরা।

এমন আবহে নেটিজেনদের কৌতূহল ও গুঞ্জন খোলাসা করেছেন অপু বিশ্বাস নিজেই। গাড়ি কেনায় শাকিব খানের কোনো সহায়তা নেই বলে স্পষ্ট করলেন অভিনেত্রী। বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে অপু বলেন, ‘আমার পূর্বের লাল রঙের অডি বিক্রি করে নতুন গাড়িটি কিনেছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস আছে।’

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন অপু বিশ্বাস। তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি স্টেজ শো এবং বিভিন্ন শো-রুম উদ্বোধনে বেশ সরব নায়িকা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park