1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শনি ও রবিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের যে সব এলাকায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে দুদিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কিছু এলাকায় শুক্রবার (৪ আগস্ট) ও শনিবার (৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগরের চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট ও বন্দররোড এলাকায় শুক্রবার সকাল ৭ট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park