1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দেখতে ভালো লাগে নগ্ন পুরুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ইদানিং ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশি সিনেমা নির্মিত হচ্ছে। থাকছে সমকামিতা ও নগ্নতার বিষয়টি। সিনেমায় দেখা যাচ্ছে নায়িকার পাশাপাশি নায়কেরও প্রায় নগ্ন ছবি প্রদর্শন। তাইতো বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মতে সময় এসেছে সিনেমায় নগ্ন পুরুষের ছবি প্রদর্শনের। তার মতে যারা নগ্ন হবেন তাদের বাহবা পাওয়া উচিত।

জানা যায়, বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ২০০৩ সালে তার বড় পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। বলিউডের এই দাপুটে অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘দো আউর দো পেয়ার’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিদ্যা বালান তার নতুন সিনেমার নানা বিষয় নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি ইন্ডাস্ট্রি ও সমকালীন নানা বিষয় নিয়েও কথা বলেন ‘ইশকিয়া’খ্যাত এই অভিনেত্রী।

জানা যায়, ২০২২ সালে বলিউড অভিনেতা রণবীর সিং নগ্ন ফটোশুট করেছিলেন। তখন বলিউড থেকে একমাত্র প্রশংসা করেছিলেন বিদ্যা বালান। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যা বালান বলেন, ‘‘এখনো একই কথা বলব। আপনি যেকোনো প্রাপ্তবয়স্কদের পাঠ্য পত্রিকা দেখুন, ‘প্লেবয়’ বা ‘ডেবোনেয়র’-এ আমরা সবসময় নারীদের নগ্ন ছবি দেখি। সেটা কোনো পুরুষ বা সমকামীর ভালো লাগতে পারে। কিন্তু আমাদের মতো যারা, তারা কী করবেন? আমাদেরও শখ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। তাই যা বলেছিলাম, এখনো তাই বলছি। আমার ভালো লেগেছিল। নগ্ন নারীদের অনেক বাহবা দিয়েছি, এখনো হরহামেশাই দিয়ে থাকি। এবার মনে হয় সময় এসেছে, নগ্ন পুরুষদের বাহবা পাওয়ার।’’ সাধারণ মানুষের মতো বলিউডের অনেক তারকাকেই বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়াতে দেখা যায়।

এ বিষয়ে বিদ্যা বালানের অভিমত কী? এমন প্রশ্নের উত্তরে বিদ্যা বালান বলেন, ‘আমি এটা মানি যে, বিয়ের বাইরেও প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। আমি যদি এই বিষয়টিকে খাবারের সঙ্গে তুলনা করি, তা হলে বলব, রোজ রোজ ডাল-ভাত খেয়ে আমাদের একটা একঘেঁয়েমি চলে আসে। তাই আমরা নুডলস বা অন্য কিছুর দিকে ঝুঁকি। কিন্তু একটা সময় আসে, যখন আমরা খাঁটি ডাল-ভাতের মর্ম বুঝি।’ বিদ্যার নতুন সিনেমায় ও বিবাহ-বহির্ভূত সম্পর্কের বিষয় উঠে এসেছে।

এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ‘আমাদের সিনেমায় শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্ক দেখানো হয়নি। এর বাইরের বিষয়ও আছে। আমরা নিজেদের প্রেমিক-প্রেমিকার সঙ্গেও প্রতারণা করি।’

আনন্দবাজার

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শামিমা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park