1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বুবলী ও পরীমনি ভার্চ্যুয়াল যুদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আলোচিত চিত্রনায়িকা পরীমনির একমাত্র সন্তান রাজ্যের প্রথম জন্মদিনে প্রিয় সন্তানকে নিয়ে আবেগঘন একটি চিঠি প্রকাশ করেন। স্লাইড ভিডিওতে নিজেই পাঠ করেন চিঠি। পরী আর রাজ্যের বিভিন্ন স্মৃতি, ছবি ভিডিওতে সেখানে তুলে ধরা হয়। বেশ আলোচিত হয় সেই ভিডিও। এদিকে, নায়িকা শবনম বুবলীও তার সন্তান বীরের জন্মদিনে গতকাল একটি ভিডিও প্রকাশ করেন। দু’জনের ভিডিওর কথা, মিউজিক প্রায় একইরকম। ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোস্ট দেন পরীমনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন: আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা! মুহূর্তেই নেটিজেনরা পরীর দেয়া স্ট্যাটাসে লাইক কমেন্টস করে মন্তব্য জানাতে থাকেন। অন্যদিকে, বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন গভীর রাতে। বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু জিনিস হচ্ছে দুনিয়াতে।

তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামচগুলোর (পরীমনি) অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হয়েছে, আর কেউ হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয় না। তারাই লাল, নীল, হলুদ রঙ পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেকও নাই, শুধু কপি আছে। এদিকে পরী ও বুবলীর এমন ভার্চ্যুয়াল যুদ্ধ নিয়ে নেটদুনিয়ায় হচ্ছে নানা আলোচনা। বলে রাখা ভালো, এবারই প্রথম নয়। এর আগেও তারা একে-অপরকে ইঙ্গিত করে বেশকিছু পোস্ট করেছেন ফেসবুকে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park