1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা:মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ রিয়াজ মিয়া(৫০) ও রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে (২ আগস্ট) রাজনগর থানাধীন দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ আগস্ট) রাত ১ টা ৫ মিনিটের সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের দক্ষিণ ভূজবল এলাকার আটককৃত রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দুজনকে আটক করা হয়।  সেখানে তাদের হেফাজত থেকে ৫ টি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম জানান, আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park