মৌলভীবাজার সংবাদদাতা:মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ রিয়াজ মিয়া(৫০) ও রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে (২ আগস্ট) রাজনগর থানাধীন দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ আগস্ট) রাত ১ টা ৫ মিনিটের সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের দক্ষিণ ভূজবল এলাকার আটককৃত রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দুজনকে আটক করা হয়। সেখানে তাদের হেফাজত থেকে ৫ টি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম জানান, আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066