1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আ.লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন জাকেরিন চৌধুরী জয়

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির (২০২২-২০২৫) সদস্য নির্বাচিত হলেন সুনামগঞ্জের কৃতি সন্তান জাকেরিন রেজা চৌধুরী জয়। এর আগে তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কর্তৃক ১২ মার্চের স্বাক্ষরিত ২০২২-২০২৫ ইং মেয়াদের কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটির সদস্য পদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনার বাঁক গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সিলেট মহানগর যুবলীগের সহ সম্পাদক জাকেরিন রেজা চৌধুরী জয় নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগসহ যুবলীগ ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষজন অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেছেন।

স্থানীয় নেতাকর্মীসহ এলাকাবাসী বলেন, জাকেরিন চৌধুরী জয় একজন নিরহংকারী মানুষ। তিনি সবসময় সাধামাটা জীবনযাপন করেন। গরীব ও দুস্থ্য মানুষের সবসময় পাশে থেকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। তিনি ছোটো বেলা থেকেই খেলাধূলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের একজন পৃষ্ঠপোষক ও সংগঠক। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির একজন সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অনেক আনন্দিত ও খুশি।

জাকেরিন চৌধুরী জয় বলেন , তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। আমার পরিবার আওয়ামী পরিবার। আমার বাবা আলী আমজাদ চৌধুরী জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। পরবর্তিতে ৭৯ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ ২ আসন থেকে সংসদ নির্বাচন করেন। আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য সবার দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park