1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাশিয়ার ১০ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের ফায়ার গ্রুপ ওডেসা এবং মাইকোলাইভ ওব্লাস্টে রাশিয়ার ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী দেশটির উপকূলীয় শহর প্রিমর্স্কো-আখতারস্ক থেকে 10টি ড্রোন উৎক্ষেপণ করেছিল।

বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের ওপর রাশিয়া এস-৩০০ বিমানবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে- সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park