সিলেট আলাপ ডেস্ক :ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের ফায়ার গ্রুপ ওডেসা এবং মাইকোলাইভ ওব্লাস্টে রাশিয়ার ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী দেশটির উপকূলীয় শহর প্রিমর্স্কো-আখতারস্ক থেকে 10টি ড্রোন উৎক্ষেপণ করেছিল।
বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের ওপর রাশিয়া এস-৩০০ বিমানবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে- সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066