1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৫১ লাখ টাকার ঘ ড়ি কিয়ারার হাতে!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ের পর কাজ আর সংসার নিয়েই অধিক ব্যস্ত এই অভিনেত্রী।

বলিউডের অন্য তারকাদের মতো কিয়ারাও বেশ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে থাকেন এই অভিনেত্রী।
এবার বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি পরে আলোচনায় এলেন কিয়ারা।

সম্প্রতি করন জোহর সঞ্চালিত কফি উইথ করন অনুষ্ঠানে গিয়েছিলেন কিয়ারা আদভানি। এতে কালো রঙের পোশাকের সঙ্গে একটি ব্রেসলেট ঘড়ি পরেন। কিন্তু নেটিজেনদের নজর কেড়েছে এই ঘড়িটি।

বলিউড শাদিস ডটকম জানিয়েছে, কিয়ারার হাতের ঘড়িটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি সেরপেন্তি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ঘড়িটি নতুন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এ ঘড়ি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং হীরা ব্যবহার করা হয়েছে। পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি পানি প্রতিরোধী। সেরপেন্তি স্পিগ ওয়াচটির মূল্য ৪৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭২ হাজার টাকার বেশি।

কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহদী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park