1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন রামহিম

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন রামহিম। প্রথম খেলোয়াড় হিসেবে বালক একক ও পুরুষ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

দুটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন রামহিম। ৪-০ সেটে জয় পেয়েছেন দুই ফাইনালেই। গতকাল বালক এককের ফাইনালে নাফিসকে ৪-০ সেটে হারিয়েছিলেন। আজ পুরুষ এককের ফাইনালে একই ব্যাবধানে হারিয়েছেন ইমনকে।
এদিকে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ। তিনি ৪-৩ সেটে হারিয়েছেন সোনাম সুলতানা সোমাকে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই জনের মাঝে। দারুন জমে উঠেছিল এই ম্যাচ। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন মৌ।

মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় ও খৈ খৈ জুটি। তারা ৩-১ সেটে হারিয়েছেন রামহিম ও ঐশ্বী জুটিকে। হৃদয় ও খৈ খৈ প্রথম সেট হারলেও পরের তিন সেট টানা জিতে শিরোপা নিশ্চিত করেন।

পুরুষ দ্বৈতের ফাইনালে হৃদয় ও সজীব জুটিকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাসিব ও হাশেম হাসিব জুটি। তারা প্রথম দুই সেট জিতে নিলেও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন হৃদয় ও সজীব। কিন্তু চতুর্থ সেটে কোনো সুযোগ না দিয়ে শেষ হাসি হাসেন হাসিব ও হাশেম হাসিব। গত ২২ জুলাই শুরু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে আজ।

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park