1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আবারও একসঙ্গে শাকিব-অপু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তারা দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। ব্যক্তিগত জীবনে এক সময় প্রেম, বিয়ে, বিচ্ছেদের মাধ্য পার করা তাদের সম্পর্ক এখন নতুন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা হলো তাদের সন্তান আব্রাম খান জয়। সন্তানকে ঘিরেই তাদের সম্পর্কের অবশিষ্ট অংশটুকু টিকে আছে। তবে তাদের নিয়ে দর্শকের আগ্রহের জায়গা কম নয় আজও। অনেকেই চান, শাকিব-অপু আবারও জুটি হোক সিনেমার পর্দায়।

যারা এমন ভাবছেন তাদের আশা পুরোপুরি পূরণ না হলেও, শাকিব-অপু আবারও এক হচ্ছেন। জানা গেছে, সিনেমায় অভিনয়ের পাশাপাশি রিমার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শাকিব খান। আর সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হলেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে অপু সংবাদমাধ্যমকে বলেন, শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়। কারণ, শাকিব অনেক বিচক্ষণ। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেন। রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কম্পানি। সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে। এমন একটি কোম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।

গত ২০ জানুয়ারি এ উপলক্ষে রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানেই শাকিব খানের ব্যবসায় নামার সংবাদ জানানো হয়। সেখানে অপু বিশ্বাসও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাকিব-অপু ছাড়াও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park