1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শিক্ষককে রাজকীয় বিদায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি :গলায় পুষ্প মাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত গাড়ি করে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের শেষ কর্ম দিবসে এভাবেই বাড়ি ফিরে গেলেন শিক্ষক নীলিমা দাশ।

একজন নিষ্ঠাবান শিক্ষকের পুরস্কার হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমতি নীলিমা দাশকে এই সম্মাননা জানানো হয়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে রাজকীয়ভাবে তার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তার এ বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মুহাম্মদ জহরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আকতার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাং সোলাইমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে, চন্দনাইশ জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ মফিজুল আলম, জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফীর উল্লাহ্, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য শহিদুর রহমান, আব্দুল জব্বার, মহি উদ্দিন, জাহাঙ্গীর, ফোরকান উদ্দিন, সাকিব, ফাহিমুর রশিদ, রিজভী মাসুদ, নয়ন, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে কাবেরী দাশ, মুনমুন আক্তার, মাছরুরা বেগম, মৌসুমী দাশ, পাপিয়া সুলতানা সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষক শ্রীমতি নীলিমা দাশের দীর্ঘ ৩০ বছরের কর্মময় জীবনের উপর আলোচনা করেন অতিথিরা এবং শিক্ষার্থী-অভিভাবকরা। পরে বিদায়ী সহকারী শিক্ষক নীলিমা দাশ তার অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park