1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

‘আতশবাজির শব্দে’ গর্ভবতী হাতির মৃত্যু, ফেসবুকে সমালোচনার ঝড়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :রাঙামাটির পাহাড়ি এলাকায় একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পর্যটকদের আজশবাজির শব্দে আতঙ্কিত হয়ে ছুটতে গিয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, হাতিটির পেটে প্রায় ১০০ কেজি ওজনের একটি বাচ্চা ছিল।

গত ১১ মার্চ রাঙামাটির পাহাড়ি এলাকয় এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধম্যে ভাইরাল হওয়া একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

পোস্টকারী লিখেছেন, পাহাড়ে জন্মদিন উদযাপন করতে আসা ১৩ জনের একটি দল রাতের অন্ধকারে ওই পাহাড়ি জঙ্গলে ১১টি আতশবাজি ফোটান। ওই সময় জঙ্গলে ঘুমিয়ে থাকা হাতিটি হঠাৎ আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে দ্রুত ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। পরে ভারী নিশ্বাস ফেলে, একসময় নিস্তেজ হয়ে পড়লে তার কয়েক ঘণ্টার মধ্যেই মারাও যায়।

পোস্ট থেকে আরও জানা যায়, দীর্ঘ ২২ মাস গর্ভে ধারণ করা বাচ্চাটি দু-একদিনের মধ্যেই প্রসব করত হাতিটি। কিন্তু মানুষের জন্মদিন পালনের কারণে আগত বাচ্চাটির আর জন্ম নেওয়াই হয়নি।

এদিকে, ওই পোস্টের কমন্টে কয়েকজন প্রশ্ন তুলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সাধারণ মানুষ গিয়ে জন্মদিন পালন করবে আতশবাজি ফোটাবে সেটার অনুমতি মনে হয় না সেনাবাহিনী দেবে। কেননা সেখানে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাই ক্ষীণ।’

অনেকে অভিযোগ তুলেছেন, ‘হাতিরা তো দলগতভাবে থাকে, সেখানে তাহলে আরও হাতি ছিল, তারাও ছোটাছুটি করেছে। তাহলে তাদের কী হয়েছে?

হাতি ও তার বাচ্চার মৃত্যুর তদন্ত চেয়ে একজন লিখেছেন, ‘হাতি এবং তার বাচ্চা মারা গেল তার পিছনে প্রকৃত দায়ী কারা সেটা একটা সঠিক তদন্ত হওয়া উচিত।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park