1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :সিলেটের কৃতিসন্তান এবং আধুনিক সিলেটের জনক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সাংবাদিকদের কলমের লেখনী তলোয়ারের চেয়েও ধারালো ও সবচেয়ে শক্তিশালী, সাংবাদিকরা সমাজের দর্পণ। জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীতে অসহায় ফিরে পায় ন্যায় অধিকার। শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র। সেই লিখন সেই কালির অপব্যবহার করবেন না। যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধ সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

দৈনিক সিলেট প্রকাশনার শুরু থেকেই সঠিক তথ্য প্রচার করে আসছে এবং দৈনিক সিলেট ডটকম সিলেটের মধ্যে গ্রহণযোগ্যতা েেয়ছে বলে আমি মনে করি। আশাকরি দৈনিক সিলেট সবসময় সত্য বিষয় গুলো তুলে ধরবে।

শুক্রবার (২৮ জুলাই ) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি দৈনিক সিলেট ডটকম এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকর্মীদের তথ্য প্রাপ্তির সুবিধার জন্য সরকার তথ্য অধিকার আইন করেছে। দেশে অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি করেছে। এখন সংবাদকর্মীরা ইচ্ছে করলে যেকোনো তথ্য জনগণের সামনে তুলে ধরতে পারেন। এতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। এটা শুধু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে সম্ভব হয়েছে।

দৈনিক সিলেট ডটকমের সম্পাদক মুহিত চৌধুরীর সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে কুরআন তিলাওয়াত করেন দৈনিক সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার মো: শাহীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ রির্পোটার আশীষ দে।

অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতেই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজন । বিকেল ৩ টায় সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দৈনিক সিলেট ডটকম এর সম্পাদক মুহিত চৌধুরী। চার জেলা থেকে আগত প্রতিনিধিগণ দৈনিক সিলেট ডটকমের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মতামত প্রকাশ করেন৷

অনুষ্ঠানের শেষ পর্বে দৈনিক সিলেট ডট কমের চার জেলার সাংবাদিকদের পরিচয় পত্র বিতরণ করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। পরে মন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক সাংবাদিকদের খেজুর উপহার দেয়া হয়।

সভার সমাপনী বক্তব্য রাখেন দৈনিক সিলেট ডটকমের সম্পাদক ও প্রকাশক মুহিত চৌধুরী। তিনি বলেন, বর্তমান সময়ে মূল সাংবাদিকতার চেয়ে অপ-সাংবাদিকতার পরিমান বৃদ্ধি পেয়েছে। তথাকথিত অনলাইন ও নাম সর্বস্ব ভুঁইফোঁড় ফেইসবুক পেইজের মাধ্যমে যে কেউ সাংবাদিক বনে যাচ্ছে।

এসব সাংবাদিক যেমন এলাকার জন্য ক্ষতিকর তেমনি সমগ্র জাতির জন্য। তিনি এসব ভুঁইফোড় ও ভুয়া সাংবাদিকদের বিষয়ে মন্ত্রী সহ সকল সাংবাদিকদের কে সজাগ থাকার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম, সদস্য এম এ ওয়াহিদ, ফাহাদ মারুফ, আব্দুল হাসিব, আলমগীর হোসেন। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park