1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাতক শুল্ক স্টেশনে চুনাপাথর আমদানিতে রাজস্ব আদায় বেড়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 

সিলেটের আলাপ ডেস্ক: ছাতক অঞ্চলের স্থল শুল্ক স্টেশনে ভারত থেকে চুনাপাথর আমদানিতে সরকারি রাজস্ব আদায় বেড়েছে। কমেছে উপজেলার আওতাধীন চেলা ও ইছামতী স্থল শুল্ক স্টেশনের রাজস্ব আদায়। তবে ৩টি রুটে রাজস্ব আদায়ে গড় লক্ষ্যমাত্রা বেড়েছে।

গত বছরের বন্যা ও ডলার সংকটে এলসি জটিলতার কারণে ছাতক শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কম হলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২২-২৩ অর্থবছরে তিনটি শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৩৯ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা। আগামী ২০২৩-২৪ অর্থবছরে ছাতক রুটে ১০৭ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার, চেলা রুটে ১ কোটি ১৯ লাখ ৯৪ হাজার এবং ইছামতী রুটে ২ কোটি ৩২ লাখ ১২ হাজার টাকা নির্ধারণ করে তিনটি রুটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১১০ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছরে ছাতক রুটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ কোটি টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আদায় হয়েছে ১৩৪ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৫০ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা বেশি।

চেলা রুটে লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকা কম।

তৃতীয় রুট ইছামতীতে লক্ষ্যমাত্রা ৪ কোটি ১ হাজার টাকা ধরা হলেও আদায় হয়েছে ৩ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৮৮ লাখ ৮ হাজার টাকা কম। এ রুটে গত ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা, যা একই অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৩২ লাখ ৫৯ হাজার টাকা কম।

ছাতক শুল্ক স্টেশনের আওতায় তিনটি রুটে এ অঞ্চলের ছোট-বড় ব্যবসায়ী ছাড়াও এশিয়ার বৃহত্তর সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি চুনাপাথর আমদানি করে। ছাতক সিমেন্ট কোম্পানির আধুনিকায়নে নতুন প্রকল্প শুরু হওয়ায় চুনাপাথর আমদানি বন্ধ রয়েছে।

ছাতক শুল্ক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মৃদুল কান্তি দাস চৌধুরী জানান, মাঝে মাঝে নানা জটিলতায় চুনাপাথর আমদানি সাময়িক বন্ধ থাকে। তবে সবকিছু ঠিক থাকলে আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park