1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

যে কারণে ভয়াবহ চার রাত কাটলো হিনার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বলিউডের জনপ্রিয় নায়িকা হিনা খান কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ইনস্টাগ্রামে এক পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জ্বর নিয়ে ভয়ংকর চার রাত কাটালাম। শরীরে ক্রমাগত ১০২-১০৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। শরীরে এখন আর কোনো শক্তি নেই।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে একাধিক স্টোরি শেয়ার করেন হিনা।

ভক্তদের উদ্দেশে হিনা লেখেন, যারা আমার জন্য চিন্তিত তাদের বলছি, ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসবো।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, প্রচণ্ড জ্বর নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী হিনা খানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই এ খবর ছড়িয়ে পড়ে। তার ভক্ত নেটিজেনরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করে হিনার সুস্থতা কামনা করে।

প্রসঙ্গত, স্টার প্লাসের ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হিনা। বর্তমানে বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

হিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইনস’। মুক্তি পায় ২০২১ সালে। তার অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কান্ট্রি অব ব্লাইন্ড’। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park