1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ও তেলেগু সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বরাবরই তার বিয়েতে অনীহা থাকলেও নাকি চুপিসারে বিয়েটা সেরেই ফেলেছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওরহান আওয়াত্রামানির বরাত এ খবর জানিয়েছে আনন্দবাজার।

বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। সম্প্রতি এক সাক্ষাতকারে ওরি জানান, শ্রুতি বিয়ে করেছেন, তার স্বামী আছে। তবে শ্রুতির ব্যবহার মোটেও ভালো না, ওরির সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি।

তিনি বলেন, একটি অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয় তার। একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে। তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি। তবে ওর স্বামী শান্তনু খুব ভালো, তার সঙ্গে কথা হয়, ভালো মানুষ।

প্রসঙ্গত, গত চার বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছেন শ্রুতি হাসান। প্রেমিক শান্তনুর সঙ্গে অনেক ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা।

উল্লেখ্য, বলিউডের সবার হাঁড়ির খবর রাখেন ৫.৭ মিলিয়ন ফলোয়ারের পেজ ওরি। তারকারা তাকে বেশ পছন্দ করেন। অবশেষে শ্রুতির বিয়ের তথ্য ফাঁস করল ওরি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park