1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জি-মেইলের বিলুপ্ত আইডি যেভাবে উদ্ধার করবেন

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :চলতি ডিসেম্বর থেকে দুই বছর ধরে ব্যবহার করা হয় না, এমন জি-মেইল আইডি ডিলিট করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। নির্ভরযোগ্য ই-মেইল অ্যাকাউন্ট, স্টোরেজ এবং বিভিন্ন কারণে অনেকেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন।

দীর্ঘদিন ব্যবহার না করায় অনেকেই হয়তো ভুলে যান তার অ্যাকাউন্টের কথা। এই সমস্যা সমাধানের জন্য গুগলের পক্ষ থেকে একটি সমাধান দেওয়া হয়েছে। গুগলের ‘ফাইন্ড ইয়োর ই-মেইল’ পেজ থেকে বের করে নেওয়া যাবে হারিয়ে ফেলা অ্যাকাউন্ট।

এ জন্য প্রথমে Go to http://accounts.google.com/signin/usernamerecovery এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর সেখানে হারিয়ে যাওয়া ই-মেইলের রিকভারিতে দেওয়া ই-মেইল অ্যাড্রেস অথবা ফোন নম্বর দিতে হবে।

পরের পেজে ব্যবহারকারীর নাম জানতে চাওয়া হবে। পরের ধাপে সেই নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানো হবে রিকভারির জন্য।

এরপর ওই নম্বর অথবা ই-মেইল ব্যবহার করে যতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার তালিকা দেখাবে। এখান থেকে ব্যবহারকারীর হারিয়ে যাওয়া অথবা ভুলে যাওয়া অ্যাকাউন্টের তথ্য সহজেই পাওয়া যাবে।

এরপর হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাধারণত মনে থাকে না। সে ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে গিয়ে প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করে নিলেই সম্পূর্ণরূপে উদ্ধার করা যাবে সেই আইডি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park