
গোলাপগঞ্জ প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখা গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে আফছর, বাছির, গণি অনলাইন সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের দ্বীন মোহাম্মদ একাডেমির আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশের সভাপতি আজমল হোসেন শুভন চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, বাণীগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না বেগম, হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন৷
অনুষ্ঠানে বুধবারী বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জায়দুল ইসলাম মৌলা, ৭নং ওয়ার্ড মেম্বার উস্তার আলী, আতিকুর রহমান, মো: বাহার উদ্দিন, এমরান হোসেন মাস্টার,কয়েছ আহমদ,মকবুল হোসেন, বাহার উদ্দিন, মিজান উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
