1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিনোদন জগতের সীমানা পেরিয়ে এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামবেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস। এ খবর কলকাতায় পৌঁছাতেই উচ্ছ্বসিত টালিউড তারকারা। সবারই ভালোবাসা আর শুভ কামনায় সিক্ত হয়েছেন অভিনেতা। এর মাঝেই কলকাতার একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস। যেখানে তিনি জানিয়েছেন, নির্বাচনের খবরে টালিউডের অনেক তারকাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, টালিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা আমি ওকে মনে করিয়ে দিই।

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সে কথাই ঋতুপর্ণাকে স্মরণ করিয়ে দেন ফেরদৌস।

এ বিষয়ে ফেরদৌস বলেন, কলকাতাকে সব সময়ই দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দুবছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি। কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//সৌরভ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park