1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন নিউজিল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন-বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ। এর মধ্যে হাসান মাহমুদ সীমিত ওভারে বেশ পরিচিত মুখ এখন, তবে টেস্ট ফরম্যাটে এর আগে খেলেননি। মুরাদ আর দিপু কোনো ফরম্যাটেই জাতীয় দলে এর আগে সুযোগ পাননি। এদিকে লিটন দাসের চোটে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।

বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিটেক বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেন, লিটন দুই মাসের ছুটি চেয়েছিল। এক মাসের ছুটি দেয়া হয়েছে। সে পরিবারকে সময় দিতে চায়। যদিও প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। সে বারবার ছুটির কথা বলছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।

বাংলাদেশ দল: নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুড, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//জামিল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park