1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফের সুষ্ঠু নির্বাচনে গুরুত্বারোপ ইইউ’র

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ফের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক চুক্তি মেনে চলা প্রয়োজন। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা রক্ষা করা এবং সুশীল সমাজের কার্যক্রম পরিচালনার সহায়ক পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে প্রতিনিধি দল।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব ছাড়াও বাণিজ্য সচিব ও শ্রম সচিবের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘মানবাধিকারের যে সাধারণ বিষয়গুলো আছে—যেমন সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, যথেচ্ছ ধরপাকড়– এ ধরনের যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আমরা ইতোমধ্যে ইউপিআর (ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ)-এ বিস্তারিত আলোচনা করেছি। সেটির আলোকে আমরা অবহিত করেছি।’

এছাড়া নির্বাচন নিয়ে আলাদা করে আলোচনা হয়নি। তবে আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার– সম্ভবত আজই রাতের বেলা তফসিল ঘোষণা হবে এবং তারপরে আমরা আশা করছি সব দল অংশ নেবে, বলে তিনি জানান।

ইইউ থেকে জিএসপি প্লাস সুবিধা বাংলাদেশ কীভাবে পেতে পারে সেটির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরশি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park