সিলেট আলাপ ডেস্ক :সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ফের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক চুক্তি মেনে চলা প্রয়োজন। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা রক্ষা করা এবং সুশীল সমাজের কার্যক্রম পরিচালনার সহায়ক পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে প্রতিনিধি দল।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব ছাড়াও বাণিজ্য সচিব ও শ্রম সচিবের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা।
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘মানবাধিকারের যে সাধারণ বিষয়গুলো আছে—যেমন সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, যথেচ্ছ ধরপাকড়– এ ধরনের যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আমরা ইতোমধ্যে ইউপিআর (ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ)-এ বিস্তারিত আলোচনা করেছি। সেটির আলোকে আমরা অবহিত করেছি।’
এছাড়া নির্বাচন নিয়ে আলাদা করে আলোচনা হয়নি। তবে আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার– সম্ভবত আজই রাতের বেলা তফসিল ঘোষণা হবে এবং তারপরে আমরা আশা করছি সব দল অংশ নেবে, বলে তিনি জানান।
ইইউ থেকে জিএসপি প্লাস সুবিধা বাংলাদেশ কীভাবে পেতে পারে সেটির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আরশি

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066