1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রোববার ভোরে ঢাকার ফ্লাইট ধরবেন রিয়াদরা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট দলের দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। ২৭ সেপ্টেম্বর বড় স্বপ্ন বুনে গৌহাটি গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।

শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে যাত্রা সমাপ্ত হয়েছে।

সেমিফাইনালের স্বপ্ন বুনে বিশ্বকাপে গেলেও এই দেড় মাসে তেমন ভালো খবর দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে জয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচে বড় বড় হার দেখে বাংলাদেশ দল। শেষ ম্যাচের আগেরটিতে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

হতাশার ওই বিশ্বকাপ শেষ করে রোববার দেশে ফিরবেন ক্রিকেটাররা। বিসিবির দেওয়া খবর অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাটার্ড বিমানে রোববার সকাল ৯টা নাগাদ দেশে পৌঁছাবেন ক্রিকেটার।

ওই হিসেবে রোববার ভোরে পুনে থেকে দেশে ফেরার বিমান ধরবেন রিয়াদ-মুশফিক-শান্তরা। ইনজুরির কারণে সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি তাই আগেই দেশে ফিরে এসেছেন।

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে আটে আছে। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে বাংলাদেশের। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ওই ম্যাচে ডাচরা হারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park