1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আর্জেন্টিনা ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এ মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৭ নভেম্বর কলম্বিয়া এবং ২২ নভেম্বর ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ ফার্নান্দো দিনিজ।

চোটের কারণে দলে নেই কাসেমিরো ও নেইমার।

গত সপ্তাহে হাটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। আগামী বছর জুনে কোপা আমেরিকা দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এই ফরোয়ার্ডের। আর হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কাসেমিরো।
প্রথমবারের ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপে।

১৯৯৪ সালে রোনালদো লিমার পর সর্বকনিষ্ঠ হিসেবে সিনিয়র দলে ডাক পেলেন এন্ড্রিক। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের জার্সিতে খেলছেন এই তরুণ। আগামী বছরের জুনে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে।
দিনিজের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনির।
বাছাইয়ে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। চার ম্যাচই জিতে শীর্ষে আর্জেন্টিনা। ব্রাজিলে সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তিনে উরুগুয়ে।

ব্রাজিল দল:
গোলরক্ষক: এদেরসন, অ্যালিসন, লুকাদ পেরি।

রক্ষণভাগ: ব্রেমার, মারকুইনহোস, নিনো, গ্যাব্রিয়েল, কার্লোস অগোস্তো, এমারসন রয়েল, রেনান লোদি।
মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, জয়েলিনটন, রাফায়েল ভেইগা, রদ্রিগো।
আক্রমণভাগ: এন্ড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পউলিনহো, পেপে, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ মারওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park