1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বৃষ্টিতে খেলা বন্ধ, বল মাঠে না গড়ালে জিতবে পাকিস্তান

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :পাকিস্তানের সামনে ৪০২ রানের পাহাড়সহ লক্ষ্য। বড় লক্ষ্য তাড়ায় ছুটছে পাকিস্তান। ২১.৩ ওভারে ১ উইকেটে ১৬০ রান তুলেছে বাবর আজমের দল। এরপরই নেমেছে বৃষ্টি। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ রয়েছে।

বৃষ্টির কারণে যদি আর খেলা না হয়, তবে কী হবে? ডিএলএস পার স্কোর বলছে, পাকিস্তান এগিয়ে আছে ১০ রান। অর্থাৎ আর খেলা না হলে জিতবে পাকিস্তান।

এর আগে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুরুতেই তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে কিউই ব্যাটাররা। রাচিন রবীন্দ্রের শতক ও কেন উইলিয়ামসনের ৯৫ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল পুঁজি পেয়েছে কিউইরা।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইনজুরি আক্রান্ত কিউই শিবিরে এসেছে একাধিক পরিবর্তন। ওপেনার উইল ইয়াং জায়গা হারিয়েছেন। তার সঙ্গে চোটের কারণে একাদশে নেই জিমি নিশাম ও ম্যাট হেনরি। একাদশে ফিরেছেন উইলিয়ামসন, ইশ সোধি ও মার্ক চ্যাপম্যান। পাকিস্তানের একাদশে ফিরেছেন পেসার হাসান আলী।

আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৬ রান তুলে দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ১১তম ওভারে কনওয়েকে ফিরিয়ে হাসান আলী পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের রানের চাকা সচল রাখেন কেন উইলিয়ামসন ও রাচিন।

দুই টপ অর্ডার মিলে পাকিস্তানি বোলারদের উপর চড়াও হন। তাদের দুজনের বিধ্বংসী ব্যাটিং বড় সংগ্রহের ভীত গড়ে দেয়। ১৮০ রানের বিশাল জুটি ভাঙেন স্পিনার ইফতিখার আহমেদ। ৫ রানের আক্ষেপ নিয়ে ৯৫ রান করে শতক বঞ্চিত হন কেন উইলিয়ামসন।

কিউই অধিনায়ক শতকের দেখা না পেলেও ওপেনার রবীন্দ্র ঠিকই তুলে নিয়েছেন এবারের বিশ্বকাপে নিজের তৃতীয় শতক। ৯৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে মোহাম্মদ ওয়াসিমের শিকার হন এই বাঁহাতি ব্যাটার।

শেষ দিকে ব্ল্যাকক্যাপসদের রানের চাকা সচল রাখেন ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান ও গ্লেন ফিলিপ্স। এই তিন মিডেল অর্ডার ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে বড় রানের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত ফিলিপসের ২৫ বলে ৪১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে উইলিয়ামসনের দল। কিউইদের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন রবীন্দ্র। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park