1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুশ্চিন্তায় ব্রাজিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সর্বশেষ কাতার বিশ্বকাপ ও পরবর্তী সময়টা মোটেও ভালো কাটছে না সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর ২-০ গোলে হারতে হয়েছে উরুগুয়ের বিপক্ষে। তার ওপর চলতি মাসে কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সেলেসাওদের মাঠে নামতে হবে। কিন্তু তাদের বড় দুশ্চিন্তার নাম নেইমার জুনিয়র। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ার সাত মাসের ব্যবধানে তাকে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে।

পুরোপুরি সুস্থ হয়ে ফিরতেই হাঁটুতে অস্ত্রোপচার করতে হচ্ছে নেইমারের। যে অস্ত্রোপচারের কারণে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হবে তাকে। একইসঙ্গে আগামী বছরের কোপা আমেরিকায় তাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, আজ (বৃহস্পতিবার) নেইমারের হাঁটুর অস্ত্রোপচার হবে। ব্রাজিল জাতীয় দলের শল্য চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে এই সার্জারি হবে তার।

২০২৪ সালের কোপা আমেরিকার আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত। সেখানে তাকে না পেলে বড় মূল্যই দিতে হতে পারে ব্রাজিলকে। তাকে ছাড়া দলটির মাঠের পারফরম্যান্স তেমন আশা জাগানিয়া নয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park