1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের মালয়ালম অভিনেত্রী প্রিয়া। বুধবার (০১ নভেম্বর) একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী।

অভিনেত্রীর বাইরেও প্রিয়া একজন চিকিৎসক ছিলেন। তার মৃত্যুর খবর সামাজিকমাধ্যমে নিশ্চিত করেন একই ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা কিশোর সত্য।

এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তার নবজাতক সন্তান আইসিইউতে রয়েছে।

জানা গেছে, প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

প্রিয়ার মৃত্যু হলেও তার সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে। গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা। শিশুটিকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

প্রসঙ্গত, মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ প্রিয়া। ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে লাইমলাইটে উঠে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। অভিনয়ের বাইরে প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park