1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তসলিমার কবিতা আবৃত্তি কার জন্য শেয়ার করলেন পরীমণি?

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন ঢালিউডের তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। গত দুই মাস ধরে স্ত্রী-সন্তান ছেড়ে আলাদা থাকছেন রাজ। একা একা দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

কয়েকদিন আগে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য অসুস্থ হয়ে পড়েছিল। তখন তাকে নিয়ে হাসপাতালেও ছুটতে হয়েছিল পরীমণিকে। কিন্তু পাশে ছিলেন না রাজ। একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বর্তমানে রাজ্য সুস্থ বলে জানান পরীমণি।

jagonews24নে এটা তোর জন্যে অকৃতজ্ঞ। Taslima Nasrin

পরীমণি এবার আলোচনায় এসেছেন তসলিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তি শেয়ার দিয়ে। রোববার (২৩ জুলাই) দুপুরে পরীমণি নিজের ফেসবুকে তসলিমা নাসরিনের এটি কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘নে এটা তোর জন্য অকৃতজ্ঞ’। এটি শেয়ার করার সঙ্গে সঙ্গে পরীমণির ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেন। শেয়ারও দিয়েছেন অনেকে।

পরীমণির শেয়ার করা পোস্টে অরণ্য সৌরভ নামের একজন মন্তব্য করে লিখেছেন, আহা! বেশি আদর সোহাগে পুষলে কাছের মানুষেরা এমনই হয়ে যায়।

পরীমণি তসলিমা নাসরিনের এই কবিতাটি শেয়ার দেওয়ার পর অনেকেই বলছেন কাকে ইঙ্গিত করে তিনি শেয়ারের পোস্টে এমন ক্যাপশন লিখেছেন। অনেকেই মনে করছেন তিনি রাজকে ইঙ্গিত করেই এ কবিতাটি শেয়ার দিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখলেন, ‘আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতো দিন পর আজ আম্বার সাথে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া।’

এদিকে পরীমণি থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এজন্য সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে পৃথক করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজের দেওয়া একটি পোস্টে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park