1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তামান্না ভাটিয়ার ভাইরাল ভিডিও !

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। পর্দায় অভিনয় নৈপুণ্যতা আর লাস্যময়ী হাসিতে বরাবরই সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেন তিনি। বর্তমানে দক্ষিণের মায়া-নগরীতে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। এর মাঝেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তামান্নার অন্য এক ভিডিও।

অনেক বছর আগের ওই ভিডিওতে তামান্নার বয়স যে অনেকটাই কম তা বোঝাই যাচ্ছিল। মূলত ২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহরা’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ হয় তার। সে সময়েরই তার একটি সাক্ষাৎকার এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

ওই ভিডিওতে তামান্না বলন, আমি ছবিটি সই করেছিলাম দু’বছর আগে। তখন আমার বয়স ছিল ১৩ বছর। এখন আমি স্কুলে পড়ি। দশম শ্রেণির ছাত্রী আমি। পড়াশোনা সামলে শুটিং করছি। এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তিনি যে তখন দশম শ্রেণির ছাত্রী তা অবশ্য দেখে বোঝার উপায় নেই। ঠোঁটে লিপগ্লস, চুলেও কায়দা করা। এই ভিডিও ছড়িয়ে পড়তে ভরে উঠেছে বিরূপ মন্তব্য। দর্শকের একাংশ তার এই মন্তব্য মেনে নিতে নারাজ।

সাধারণত অভিনেতাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে নিজেদের বয়স বলতে চান না। তাই তামান্নার এই ভিডিও দেখে কেউ মন্তব্য করেছেন, তামান্না তখন স্কুলে পড়েন, তা হতেই পারে না।

কেউ লিখেছেন, তামান্নাকে দেখে মনে হচ্ছে তার তখন ২০-২১ বছর বয়স।

এদিকে সম্প্রতি মজা করে বিজয়ের কাছে তামান্নাকে নিয়ে প্রশ্ন করা হলে খুবই রেগে যান এ অভিনেতা। মজা করে একজন প্রশ্ন করে বসেন, মালদ্বীপের সমুদ্র সৈকতে ফুর্তি করে ফিরলেন? এই ধরনের প্রশ্ন একেবারেই পছন্দ হয়নি অভিনেতার। রেগে গিয়ে বলেন, এই ধরনের কথা আপনি বলতে পারেন না।

সূত্র : আনন্দবাজার

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park