1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কার ডাকে অভিমান ভেঙ্গেঁ বলিউডে ফিরছেন নয়নতারা?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সারা বিশ্বে দ্রুতগতিতে আগে বাড়ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ছবির আয় এগারোশো কোটি টাকার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে । কিন্তু এই ‘জওয়ান’ নিয়েই নাকি অভিমান জমেছে নায়িকা নয়নতারার। শোনা যায়, প্রথম সিনেমার অভিজ্ঞতার পরই বলিউড ছাড়ছেন দাক্ষিণাত্যের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু এবার গুঞ্জন, নায়িকার অভিমান করে তাকে হিন্দি ছবিতে ফেরাচ্ছেন বলিউডের এক প্রখ্যাত পরিচালক।

‘জওয়ান’ ছবির অধিক সাফল্যের মাঝেই নয়নতারার অভিমান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। বক্স অফিস কাঁপানো ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকাকে নিয়ে এত মাতামাতি দেখে ক্ষুব্ধ দক্ষিণী অভিনেত্রী। ‘জওয়ান’এ শাহরুখের চরিত্র বিক্রম রাঠোরের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে দীপিকাকে। অল্প স্ক্রিন প্রেজেন্সেই বাজিমাত করেছেন বলিউডের ‘মস্তানি’।

এতেই নাকি অভিমান নয়নতারা। এমনকী ‘জওয়ান’ ছবির প্রচারেও তাকে দেখা যায়নি। দীপিকাই শাহরুখের পাশে ছিলেন। বলিউডে নাকি আর কাজই করতে চাননি অভিমানী নয়নতারা। কিন্তু তার অভিমান করেন সঞ্জয় লীলা বনশালি। শোনা গিয়েছে, বনশালির ‘বায়জু বাওরা’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন নয়নতারা।

পাঁচের দশকের প্রেক্ষাপটে নাকি এই সিনেমা তৈরি করছেন বনশালি। আর তাতে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আরও একজন বলিষ্ঠ মহিলার চরিত্র প্রয়োজন ছিল। সেই প্রস্তাবই নাকি নয়নতারাকে দিয়েছেন বনশালি। তা নাকি নয়নতারার বেশ পছন্দ হয়েছে। বাকি বিষয় ঠিকঠাক হলেই এটিই বলিউডে নয়নতারার দ্বিতীয় ছবি হতে চলেছে। সূত্র: সংবাদ প্রতিদিন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park