1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। হেসেখেলে আফগানদের উড়িয়ে দিল টাইগাররা। ছোট লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেল ৬ উইকেট হাতে রেখেই। ৯২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।

নাজমুল যখন নেমেছিলেন, দ্রুত ২ উইকেট হারিয়ে একটু চাপেই পড়েছিল বাংলাদেশ। নাজমুল ক্রিজে থেকেছেন। ধীরগতিতে হলেও পেলেন ফিফটি, তার লেগেছে ৮০ বল। দারুণ ফর্মে থাকা নাজমুলের আরেকটি কার্যকরী ইনিংস।

এর আগের বলে চার মেরেছিলেন সাকিব, পরের বলে আবার পুল করতে গিয়ে সরাসরি ক্যাচ দিলেন ডিপ মিডউইকেটে। জয় থেকে ১১ রান দূরে থাকতে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ, ১৯ বলে ১৪ রান করে থামেন সাকিব।

এর আগে দুই দফা ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন। এরপর রিভিউয়ে ভাগ্যের সহায়তা পেয়েছেন, বলাই যায়। এবারও ক্যাচ ঠিকঠাক হয়েছে কি না, তা দেখার জন্য টেলিভিশন আম্পায়ারের দ্বারস্থ হয়েছিলেন অন-ফিল্ড আম্পায়াররা। তবে এবার আর ভাগ্যকে পাশে পাননি মিরাজ।

নাভিনকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু সেখানে দারুণভাবে লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছেন রহমত শাহ। মিরাজ থেমেছেন ৭৩ বলে ৫৭ রান করে।

সর্বশেষ দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। অথচ এই ওপেনারই গত কয়েক মাস ধরে ব্যর্থতার বৃত্তে বন্দী। অবশ্য প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু মূল ম্যাচে এসে আবারও ব্যর্থ হলেন। তামিমের পর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটনও। ফারুকিকে এগিয়ে এসে মারতে গিয়ে আফ স্টাম্পের অনেক বাইরে থেকে বল টেনে এনে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান।

রান আউটে ফেরেন তামিম
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারেই ঘটল বিপত্তি! ফজল হক ফারুকির করা বল কাভারে ঠেলে রান নেওয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেওয়ার চেষ্টা করেননি তিনি। তবে অন্য প্রান্ত থেকে তামিম ততক্ষণে দৌড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park