1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ববিতা-শাবানা থেকে চম্পা, চেনা যায় সোনালী দিনের নায়িকাদের

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :ঢাকাই সিনেমার সোনালী সময় মাতিয়ে রেখেছিলেন সেসব নায়িকাদের মধ্যে রয়েছে ববিতা, সুচরিতা, কবরী, রোজিনা, শাবানা, অঞ্জনা, নূতন কিংবা চম্পা। বর্তমানে এই নায়িকাদের প্রায় সবাই অভিনয় থেকে দূরে রয়েছেন।

এরমধ্যে ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী সারোয়ার ইতোমধ্যেই না ফেরার দেশে চলে গেছেন।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তারার মতো জ্বলজ্বল করা এই নায়িকাদের যেন নতুন করে জন্ম হলো সামাজিকমাধ্যমে। এই সময়ের মেকআপ-গেটআপে হাজির হলেন সোনালী সময়ের এই নায়িকারা।

এই কাজটি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামের এক ব্যক্তি। এরজন্য তিনি বেছে নেন বিশ্বজুড়ে সাম্প্রতিক আলোচিত মাধ্যম এইআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। সঙ্গে নিয়েছেন ফায়ারফ্লাই ও ফটোশপের সহযোগিতা।

আট নায়িকার এই সময়ের ছবি তৈরি করে শুক্রবার (২১ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ছবিগুলো দেখে দর্শকরা তো বটেই, খোদ নায়িকারাই বিস্মিত।

চিত্রনায়িকা নূতন তার নিজের কয়েকটি ছবি প্রকাশ ফেসবুকে। তিনি লেখেন, এটা আমি! সত্যিই সুন্দর লাগছে। সঙ্গে ধন্যবাদ জানান ছবিগুলোর ক্রিয়েটর রাজীব জাহান ফেরদৌসকে।

ছবিগুলোর বিষয়ে রাজীব জাহান ফেরদৌস লেখেন, আশির দশককে বাংলাদেশি চলচিত্রের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। সেই সময়ে অনেক অসাধারণ সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তখনকার শিল্পীরা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে সিনেমা হলে যেতাম। মধ্যবিত্ত পরিবারের বিনোদনের একটা বড় উৎস ছিল হলে গিয়ে মুভি দেখা। হল থেকে বের হয়ে বেলুন কিনে, বাদাম খেতে খেতে রিকশায় মায়ের কোলে বসে বাসায় ফিরতাম। কী সুন্দর ছিল ওই দিনগুলো! সেই সময় দর্শকদের স্বপ্নের নায়িকারা যদি এই যুগের নায়িকা হতেন কেমন দেখতে হতেন? কেমন হতো তাদের স্টাইল? সেটাই প্রযুক্তির সাহায্যে দেখার চেষ্টা করলাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park