1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যে কারণে রাজকে ভালো লাগে বুবলীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :একসঙ্গে একই সিনেমায় চিত্রনায়িকা শবনম বুবলী এবং চিত্রনায়ক শরিফুল রাজ। একসঙ্গে অভিনয় করে রাজের প্রশংসায় অভিনেত্রী। বুবলী-রাজ দুজনের জীবনেই বিতর্কের যেন শেষ নেই। ব্যক্তিগত জীবনে নানা সমস্যার জন্য অনেক সময়ই শিরোনামে উঠে আসে শবনম বুবলী এবং শরিফুল রাজের নাম। স্ত্রী পরীমণির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার সোশ্যাল মিডিয়া থেকেই ছড়িয়ে পড়েছিল ও তিন নায়িকার গোপন ভিডিও।

আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ হওয়া হাতাহাতিতেও নাম জড়ায় রাজের। ফলে অনেক নায়িকাই বিরক্ত রাজের উপর। কিন্তু শাকিব খানের দ্বিতীয় স্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন রাজকে। ইতিমধ্যেই এই নতুন জুটি তাদের প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন গোপনে । ‘দেওয়ালের দেশ’ নামক একটি ছবিতে প্রথম বার জুটি বেঁধেছেন তারা। ইতিমধ্যে এসে গিয়েছে তাদের ফার্স্ট লুক। তখনই এক সাক্ষাৎকারে নায়কের প্রসঙ্গে সম্পূর্ণ অন্য সুর শোনা যায় নায়িকার কণ্ঠে।

গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী বুবলী রাজ সম্পর্কে বলেছেন, রাজকে আমি খুব পরিশ্রমী সহশিল্পী হিসাবে পেয়েছি। এমনও হয়েছে, শুটিং সেটে অনেক ভিড়, আমি ওকে কোনও ভাবেই খুঁজে পাচ্ছি না। কারণ, সেটে একদম সাধারণ মানুষ হয়ে মিশে আছে। অনেক একাগ্রতা নিয়ে কাজ করেছে সে। এটা আমাদের সবার জন্য ভাল, এমন এক জন শিল্পী পেয়েছি, যিনি চরিত্র নিয়ে অনেক চিন্তা করেন। নায়িকা আরও যোগ করেন। বুবলী বলেন, এই ছবিতে আমার আর রাজের দৃশ্যই অনেক বেশি। তাই আমাদের দুজনের মধ্যে সমীকরণটা সে ভাবে তৈরি করতে হত। এই সমীকরণটা তৈরি করতে রাজ আমায় খুবই সাহায্য করেছে। এই কারণেই রাজকে আমার খুব ভাল লেগেছে।

এক দিকে যেমন রাজ, অন্য দিকে বুবলীর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা হয়েছে। শাকিব–বুবলীর সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। আপাতত তিনি নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park