1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কাকে পেটাবেন পরিমণি, জানালেন নিজেই

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শোবিজ অঙ্গনে আলোচিত এক নাম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়।

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গো’তে বিশেষ এক সাক্ষাৎকার দেন। তিন মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে পরী বলছেন, জীবনে অনেককেই পিটিয়েছেন। কিন্তু কেউই মার খাওয়ার কথা প্রকাশ্যে আনেননি মিডিয়ায়। খুব শিগগিরই আরও একজনকে পেটানোর প্ল্যান করেছেন তিনি, মিডিয়ায় সে কথাও স্বীকার করেছেন অভিনেত্রী।

নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করা বঙ্গোকে দেয়া ওই বিশেষ সাক্ষাৎকারে আরও জানতে চাওয়া হয়, কাকে পেটাবেন পরী?

এমন প্রশ্নে পরী তার উত্তর দেননি। বলেছেন, তার নাম বলে দিলে সে সতর্ক হয়ে যাবে। তাই এখন নামটা বলতে চাইছি না। তাছাড়া মার খাওয়ার পর তার নাম এমননিতেই সবাই জানতে পারবে।

সাক্ষাৎকারে পরী বলছেন, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন-চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি।

পরী আরও বলেন, যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। একই ইন্ডাস্ট্রিতে থাকি, যারা কনটেন্টগুলো বানান তাদের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হবেই। তবে তাদের এমন মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।

সাক্ষাৎকারের একপর্যায়ে পরীকে জিজ্ঞাসা করা হয়, এত টাকা তিনি কোথায় পান? পরীর ঝটপট উত্তর, ‘বঙ্গো দেয়।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park