1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমেরিকায় যাবার লোভে বিয়ে, অত:পর ধর্ষণের ..

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :ফেনীর সোনাগাজীতে মহিউদ্দিন রাজু নামের এক ব্যক্তির অভিযোগ, তাকে আমেরিকা নেয়ার লোভ দেখিয়ে বিয়ে করেছে তার প্রেমিকা। অন্যদিকে অপহরণ করে বিয়ের পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী রাজুকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী উভয় পক্ষ একে অপরের দ্বারা প্রতারণার শিকার হয়েছে বলে দাবি করে আসছেন।

শনিবার বিকেলে রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে স্ত্রী মোমেনা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করে। জানা যায়, স্বামী রাজুর বাড়িতে ২ সন্তানসহ প্রথম স্ত্রী বসবাস করছেন। পরে মোমেনা আক্তার দ্বিতীয় বিয়ের মাধ্যমে সংসার চালিয়ে আসছিলেন। এর আগে মোমেনা আমেরিকা প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে একটি কন্যাসন্তানকে নিয়ে রাজুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন।

স্ত্রী মোমেনা আক্তার তার এজাহারে উল্লেখ করেন, রাজু আমাকে নানাভাবে বিরক্ত করত। আমি বিগত ৭ জুলাই আমেরিকা থেকে দেশে আসার পর অসুস্থবোধ করলে ৮ জুলাই ফেনীর ট্রাংক রোডে ডাক্তার দেখাতে গেলে রাজু আমার পথ আগলে কথা আছে বলে একটি গলিতে নিয়ে যায়। সেখানে কয়েকজন লোক আগে থেকে বসা ছিল। একজন লোক নিজেকে অ্যাডভোকেট পরিচয় দিয়ে আগে থেকে তৈরি করা এফিডেভিটে স্বাক্ষর করতে বলে। আমি অস্বীকার করলে মহিন ছুরি বের করে আমাকে হত্যার হুমকি দেয়। আমি ভয়ে চারটি কাগজে স্বাক্ষর করেছি। সেই কাগজপত্রে বিয়ের ডকুমেন্টস তৈরি করা হয়। এরপর গত ১৪ এপ্রিল আমি প্রয়োজনীয় কাজে সোনাগাজী গেলে কোর্টবিল্ডিং এলাকার রাস্তার ওপর মহিন একটি প্রাইভেটকার নিয়ে আমাদের সামনে দাঁড়ায় এবং আরও ২জনের সহযোগিতায় আমি ও আমার মেয়েকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। ফেনীর স্টেডিয়াম এলাকার একটি বাসায় আমাকে তিন দিন পর্যন্ত আটকে রেখে বারবার ধর্ষণ করে। ঘটনা জেনে আমার স্বামী দেশে ফিরলে তাকে সঙ্গে নিয়ে শুক্রবার সোনাগাজী থানায় মামলা করি।

এদিকে, অভিযুক্ত স্বামী রাজু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মোমেনা আক্তারের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সে যুক্তরাস্ট্রে চলে যাওয়ার পরও সম্পর্ক অব্যহত রাখে। মোমেনা বিভিন্ন সময়ে মোবাইলে তার স্বামী তাকে নির্যাতন করে বলে কান্নাকাটি করে। সে তার স্বামীকে তালাক দিয়ে আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে আমি তার সঙ্গে বিয়েতে রাজি হই। এরমধ্যে সে আমাকে আমেরিকা নিয়ে যাওয়ার টাকা চাইলে আমি তাকে কয়েক দফায় ১৭ লাখ টাকা প্রদান করি এবং বাড়ি থেকে আমার প্রথম স্ত্রীর গয়নাগাটি মিলিয়ে ৭-৮ ভরি স্বর্ণালংকার আমি তাকে উপহার হিসাবে দিই।

তিনি আরও জানান, গত বছর আগস্টে সে নোটারি পাবলিক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তার স্বামীকে তালাক দেয়। চলিত মাসের ৮ তারিখে আমরা নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট করার পর কাবিনে স্বাক্ষর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। পরে বিষয়টি জানাজানি হলে তার সাবেক স্বামী ও দুই ভাই তাকে জিম্মি করে আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করায়।

অভিযুক্ত মহিন উদ্দিন রাজু এ সময় তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ হিসেবে গণমাধ্যমকর্মীদের কাছে স্ত্রী কর্তৃক আগের স্বামীকে তালাকের কাগজপত্র, তার সঙ্গে বিয়ের কাবিননামা, নোটারি পাবলিকের এফিডেভিটের কপি, ফোনকল ও ইমোতে বিয়ে সংক্রান্ত কিছু কথা ও রেকর্ড হস্তান্তর করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ান বলেন, অভিযুক্ত মহিন উদ্দিনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষা শেষে আদালত বাদীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park