1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪৩১ জন সাময়িক উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ঢুকে ফল দেখতে পারছেন প্রার্থীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যানের বেশ কিছু শূন্যপদে নিয়োগের লক্ষ্যে ২০২২ সালের ২৯ নভেম্বর বিজ্ঞপ্তির জারি করা হয়। গত ৩০ মে আবেদনকারী বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপসহকারী প্রকৌশলী পদে সাময়িক উত্তীর্ণ হয়েছেন ১৪০ জন, এস্টিমেটর পদে ১৭৬ জন ও ড্রাফটসম্যান পদে ১১৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এরপর ৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে পিএসসির পরিচালকের (ইউনিট-১১) দপ্তরে জমা দিতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাগজপত্র জমা দেয়া যাবে।

সব ডকুমেন্টের ওপর প্রার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে। ডাকযোগে কেউ আবেদনপত্র, কাগজপত্র ও অন্য তথ্যাদি পাঠালে নির্ধারিত তারিখের (১৭ অক্টোবর) মধ্যে না পৌঁছলে তার প্রার্থিতা বাতিল বলে বিবেচিত হবে। তিনি আর মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলেও পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২২ সালের ২৯ নভেম্বর নবম থেকে ১২তম গ্রেডে বিভিন্ন পদে সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ওই বিজ্ঞপ্তির ৬২, ৬৩, ৬৪ ক্রমিক নম্বরে উপসহকারী প্রকৌশলীর একটি, এস্টিমেটরের দুটি ও ড্রাফটসম্যানের দুটি শূন্যপদে আগ্রহী প্রার্থীদের আবেদন চাওয়া হয়।

চলতি বছরের ৩০ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ক্যাটাগরির পাঁচটি স্থায়ী পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন এক হাজার ৪৯৮ জন। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী পদে ৪৪৮ জন, এস্টিমেটর পদে ৬৪৪ জন ও ড্রাফটসম্যান পদে পরীক্ষার্থী ৪০৬ জন প্রার্থী লিখিত পরীক্ষা দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park