
ছাতক সংবাদদাতা:ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের তারাপুর গ্রামের প্রবীন মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব মকছুদুর রহমান চৌধুরী ওরফে মকু মিয়া (৯০) আর নেই। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না–রাজিঊন। মৃত্যুকালে ৬ ছেলে ও ৫ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও গবেষক, যুক্তরাজ্য প্রবাসী, মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর’র প্রতিষ্ঠাতা ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের নাজিম মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরীর পিতা। এছাড়া তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরীর মামা ও কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুলের শশুর।
বুধবার সকাল ১১টায় ছেলের প্রতিষ্ঠিত মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের পুত্র মিনহাজ রহমান চৌধুরী জানিয়েছেন।
এদিকে প্রবীন মুরব্বী মকছুদুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর শাখার সাবেক প্রধানকারী কাজী রেজাউল করিম রেজা। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
