ছাতক সংবাদদাতা:ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের তারাপুর গ্রামের প্রবীন মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব মকছুদুর রহমান চৌধুরী ওরফে মকু মিয়া (৯০) আর নেই। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না--রাজিঊন। মৃত্যুকালে ৬ ছেলে ও ৫ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও গবেষক, যুক্তরাজ্য প্রবাসী, মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর'র প্রতিষ্ঠাতা ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের নাজিম মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরীর পিতা। এছাড়া তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরীর মামা ও কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুলের শশুর।
বুধবার সকাল ১১টায় ছেলের প্রতিষ্ঠিত মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের পুত্র মিনহাজ রহমান চৌধুরী জানিয়েছেন।
এদিকে প্রবীন মুরব্বী মকছুদুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর শাখার সাবেক প্রধানকারী কাজী রেজাউল করিম রেজা। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066